1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

জার্মানিতে বাড়ির ছাদে বিমান বিধ্বস্ত, নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৮৭ Time View

জার্মানির পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ছাদে শনিবার বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশুর মা রয়েছেন। দেশটির দমকলকর্মীরা একথা জানায়।

স্থানীয় পুলিশ জানায়, নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নগরী ওয়েসালে এ মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ জানা যায় নি।

বাড়িটির ছাদে তৈরী করা একটি অ্যাপার্টমেন্টে ছোট আকারের এ বিমান বিধ্বস্ত হয়। এতে সেখানে আগুন ধরে যায়। অ্যাপার্টমেন্টটিতে এক নারী ও তার দুই বছর বয়সী এক শিশু বসবাস করে।

দমকলকর্মীরা জানায়, এ ঘটনায় শিশুটির মাসহ বিমানে থাকা দুই আরোহী প্রাণ হারায়। শিশুটি সামান্য আহত হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved