1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

তাহসান-শ্রাবন্তীর সঙ্গে দর্শকদের আড্ডা দেয়ার সুযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৯০ Time View

গায়ক-অভিনেতা তাহসান কলকাতার নায়িকা শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি নির্মাণ করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই ছবির নায়ক নায়িকার সঙ্গে এবার আড্ডা দেয়ার সুযোগ পাচ্ছেন দর্শকরা। 

গত বছরের ৮ মার্চ মুক্তিপ্রাপ্ত ছবিটি ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ১০ মিনিটে বেসকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে। এটিই হতে যাচ্ছে এই ছবির প্রথম টেলিভিশন প্রচার। এর প্রচারণার জন্য রোববার রাত ১১টায় আরটিভির ফেসবুক পেজে এক আড্ডার আয়োজন করা হয়েছে। সেখানে দর্শকদের সঙ্গে সরাসরি আড্ডায় হাজির হবেন তাহসান, শ্রাবন্তী, রাইসা, তাসকিন রহমান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে ‘যদি একদিন’র সুবাদে নায়ক হিসেবে বড় পর্দায় পা রাখেন তাহসান। প্রথমে ২২টি হলে ছবিটি মুক্তি দেয়া হলেও দর্শক আগ্রহের কথা ভেবে ধাপে ধাপে বাড়ানো হয় এর সংখ্যা। এরপর ছবিটি মুক্তি দেয়া হয় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশে।

‘যদি একদিন’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম মোতাহের, রানী আহাদ, মাসুম বাসার, মিলি বাসার, নাজিবা বাসার, জি এম শহিদুল আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, এম এন ইউ রাজু, রেশমী নীলাঞ্জনা ঘোষসহ অনেকে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved