1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সুস্বাদু রসুনের চাটনি তৈরির সহজ রেসিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ১৫৬ Time View

নিশ্চয়ই জানেন, রসুন মশলা হিসেবে রান্নাতে ব্যবহার হয়। তাছাড়া অনেক রোগ নিরাময়েও রসুন অতুলনীয়। তাই সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই রান্নায় ব্যবহারের পাশাপাশি এটি বিভিন্ন আইটেম করে খেয়ে থাকেন।

তেমনি একটি সুস্বাদু খাবার হচ্ছে চাটনি। চাটনির নাম শুনে অনায়াসেই জিভে জল চলে আসে। চাটনি ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খাওয়া ছাড়াও টক কিংবা ভাজা-পোড়ার সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। তাই আজ টমেটো নয়, তৈরি করে নিন ভিন্ন স্বাদের রসুনের চাটনি। চলুন এবার ঝটপট জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: রসুন বাটা এক বাটি, টোমেটো পেস্ট এক বাটি, আস্ত জিরা আধা চামচ, শুকনা মরিচ গুঁড়া দুই চামচ, হলুদ গুঁড়া দুই চামচ, চিনি ও লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হয়ে গেলে আস্ত জিরা দিয়ে দিন। এরপর প্যানে দিয়ে দিন টমেটোর পেস্ট। এবার সামান্য হলুদ ও শুকনা মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এবার সামান্য পরিমাণ পানি দিন। এরপর রসুন বাটা দিয়ে চিনিসহ সমস্ত উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে ফোটাতে থাকুন। ১৫ মিনিট হয়ে গেলে এতে সামান্য লবণ দিয়ে আরো একবার কষান। মশলা ভালোভাবে কষে গেলে অন্য একটি পাত্রে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল। এবার সুস্বাদু রসুনের চাটনির উপরে ধনেপাতা কুঁচি ছিটিয়ে পরিবেশন করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved