1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

জনপ্রিয়তা না সস্পর্কে তৃতীয় ব্যক্তি? যে কারণে ভেঙে গিয়েছিলো শাহিদ-প্রিয়াঙ্কার সম্পর্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৮০ Time View

২০০৯ সালে মুক্তি পাওয়া ছবি ‘কামিনে’-র সেট থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। এই ফিল্মে একে অপরের বিপরীতে অভিনয় করেছিলেন তারা। এরপর ‘তেরি মেরি কাহানি’-তেও একসঙ্গে দেখা যায় দু’জনকে। এটাই ছিল তাদের একসঙ্গে করা শেষ ফিল্ম। এই ফিল্মের পর তাদের ব্রেকআপও হয়। এতক্ষণ যেই ‘তাদের’ কথা বলা হচ্ছে তারা হলেন এক সময়ের বলিউডের হিট কাপল শাহিদ কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া।

শহিদের জীবনের সঙ্গে অনেক মহিলার নাম জড়িয়েছে। সোনাক্ষী সিনহা, এষা দেওল, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালন, কারিনা কাপুরসহ আরো অনেকের নাম। তালিকাটা বেশ বড়।

শাহিদ কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া

তবে এদের মধ্যে যে দুটো সম্পর্ক নিয়ে শহিদ ভীষণভাবে সিরিয়াস ছিলেন তা হল প্রিয়াঙ্কা চোপড়া এবং কারিনা কাপুর। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার সম্পর্ক যদিও খুব কম সময়ের জন্য ছিল। কিন্তু তাদের এই সম্পর্ক অনেক বেশি চর্চায় এসেছিল

তাদের সম্পর্কের শুরু ২০০৯ সালে। ‘কামিনে’ ছবি করার সময়ই কাছাকাছি আসেন তারা। তারপর থেকে তাঁদের মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যেতে শুরু করে। সম্পর্কটা নিয়ে সিরিয়াস হলেও দু’জনের ভাবনাচিন্তার খুব একটা মিলছিল না। শহিদ ছিলেন ভীষণ দায়িত্বশীল এবং প্রাইভেট পার্সন। অন্যদিকে প্রিয়ঙ্কা ছিলেন অত্যন্ত ক্যাসুয়াল এবং খোলামেলা।

২০১০ সালে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে আয়কর অফিসারদের তল্লাশি চলে। প্রিয়াাঙ্কা সে সময় শাহিদকেই ফোন করেছিলেন। শাহিদও খুব দ্রুত তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। সেই থেকেই তাদের সম্পর্কটা সকলের কাছে উন্মুক্ত হয়ে যায়।

শাহিদ কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া

পরে শাহিদ এবং প্রিয়াঙ্কা দু’জনে এক সাক্ষাত্কারে সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘তেরি মেরি কাহানি’ শুটিং চলছিল। সে সময় থেকেই তাদের সম্পর্কের মধ্যে চিড় ধরতে শুরু করে।

বলিউডে গুঞ্জন, এ সময় নাকি প্রিয়াঙ্কা বলিউডের অন্য এক জনপ্রিয় অভিনেতার ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে ওই অভিনেতার ঘনিষ্ঠতা শাহিদ কাপুর মেনে নিতে পারছিলেন না।

শোনা যায়, সে সময় নাকি প্রিয়াঙ্কাকে ওই অভিনেতার সঙ্গে বেশি মেলামেশা করতেও মানা করেছিলেন শাহিদ। কিন্তু প্রিয়ঙ্কা সে সবে কান দেননি। দু’জনের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটি হতে শুরু করে।

তার উপর প্রিয়াঙ্কার ক্যরিয়ারেও বড়সড় শিফট হতে শুরু করে। শাহিদ তখও স্ট্রাগল করছিলেন, আর প্রিয়ঙ্কা দ্রুত সিঁড়ি বেড়ে উপরে উঠতে শুরু করে দেন। দেশি গার্লের এই জনপ্রিয়তাও শাহিদ মেনে নিতে পারছিলেন না বলে মনে করেন অনেকে।

এ সবের মাঝে দু’জনের মধ্যে অনেক দূরত্বও তৈরি হয়ে গিয়েছিল। তবে প্রিয়াঙ্কা এবং শাহিদ দু’জনেই সম্পর্কটাকে একটা শেষ সুযোগ দিতে চেয়েছিলেন। ২০১১ সালের নভেম্বর তারা একসঙ্গে ছুটি কাটাতে গোয়া যান।

কিন্তু সম্পর্কের সেই চিড় আর পুরোপুরি জোড়া লাগেনি। দু’জনেই বুঝতে পেরেছিলেন, এই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

বর্তমানে অবশ্য দু’জনেই নিজেদের পরিবার নিয়ে খুশি। শাহিদের স্ত্রী মীরা এবং প্রিয়াঙ্কার স্বামী নিক জোনস। একে অপরের সঙ্গে সুখে সংসার করছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved