1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সরকারি অনুদানের ছবি দিয়ে জুটি বাঁধলেন সুমন-পূজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৮০ Time View

যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহান ‘হৃদিতা’ সিনেমার জন্য চলতি বছর সরকারি অনুদান পেয়েছেন। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়ক এবিএম সুমন ও চিত্রনায়িকা পূজা চেরি।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে সুমন ও পূজা সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরিচালকদ্বয় বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে পরিচালক এম এম ইস্পাহানী বলেন, সময়োপযোগী নির্মাণ দিয়ে আমরা দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে যাচ্ছি। সুমন ও পূজা এ সময়ের জনপ্রিয় মুখ। গল্পের চরিত্রের সঙ্গেও তাদের দুজনকে দারুণ মানাবে। দর্শকদের জন্য আরো কিছু চমক অপেক্ষা করছে।

এদিকে ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করা নিয়ে এবিএম সুমন রয়েছেন আলোচনায়। তিনি প্রথমবার ইস্পাহানী আরিফ জাহান ও পূজা চেরির সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। রোমান্টিক গল্পে এটি নির্মিত হচ্ছে। তাদের দুজনকেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে।

এবিএম সুমন বলেন, কোনো সিনেমায় কাজ করার আগে এর গল্প আমি ভালো করে শুনি। যদি গল্প ভালো লাগে বা আনুষঙ্গিক সবকিছু পছন্দ হয়, তখনই আমি চুক্তিবদ্ধ হয়। ‘হৃদিতা’র গল্প এক কথায় অসাধারণ। শুটিং শুরু হওয়ার দুই মাস সময় আছে। চরিত্রটির জন্য এখন নিজেকে তৈরি করবো। আশা করছি, দর্শকের জন্য ভালো একটি সিনেমা অপেক্ষা করছে।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে ‘হৃদিতা’ নির্মিত হবে। আগামী অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা ও ব্যাংককে এর শুটিং হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved