ছবির জন্য প্লট বদল নাকি টিআরপি টানার চেষ্টা? এই প্রশ্ন বহু দিনের। সম্প্রতি এ রকমই এক ঘটনার সম্মুখীন হলেন অভিনেতা রেনে ধ্যানি। পরিচালক বলেছিলেন সহ-অভিনেতাকে শুধুমাত্র চুমু খেতে হবে কিন্তু শুটিং-এ গিয়ে দেখি শুধু চুমু নয়, এ যে একেবারে শয্যাদৃশ্য!
‘কসম তেরে প্যায়ার কি’, ‘তেরে গালিয়া’ ইত্যাদি হিন্দি ধারাবাহিকে অভিনয় করা রেনের ডিজিটাল অভিষেক ঘটতে চলেছে ওয়েব সিরিজ ‘রাত্রি কি যাত্রী’ দিয়ে। বিপরীতে অভিনেতা পরাগ ত্যাগী।
রেনের কথায়, লকডাউনের ছয়-সাত মাস আগেই সিরিজটা শুট করেছিলাম আমরা। প্রথমে আমাকে বলাই হয়নি এ রকম একটি সিন রয়েছে। আমাকে বলা হয়েছিল স্মুচিং সিন রয়েছে। বেডসিনের খবর জানার পর আমাকে তা না জানানোর কারণ জিজ্ঞাসা করলে পরিচালক বলেছিলেন, চরিত্রের প্রয়োজনেই এই দৃশ্য পরে যোগ করতে হয়েছে তাদের।
তবে পরাগের সঙ্গে আগে আলাপ না থাকায় তিনি যে বেশ অস্বস্তিতে পড়েছিলেন সে কথা স্বীকার করে নিয়েছেন রেনে। তিনি বলেন, মনে মনে ভাবছি, কী হবে এবার। পরাগ এমনিতে খুব ভাল ছেলে কিন্তু তা-ও। আমাদের শুটিং শুরু হল একটা দৃশ্য ছিল চুম্বনের। আমি ফিসফিস করে ওর কানে বলছি পরাগ আমি জানিনা কী করছি হেল্প মি। ও দিকে আমার পরিচালক চিৎকার করে যাচ্ছে, রেনে ফিসফিস কর না। ক্যামেরা কিন্তু অন আছে।
এক যৌনপল্লির না দেখা জীবন নিয়েই সিরিজটি। রেনের চরিত্রটি একজন যৌনকর্মীর। জীবনের প্রথম ওয়েব সিরিজ নিয়ে আপাতত বেশ উত্তেজিত অভিনেত্রী। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।