সুস্থ হয়ে উঠলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার দুপুরে ভারতীয় গণমাধ্যমের খবরে এমনটাই জানা গেছে।
গত ১১ জুলাই রাতে অমিতাভ বচ্চন নিজেই ঘোষণা দিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত। এরপর থেকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের এক বিশেষ টিমের কড়া পর্যবেক্ষণে থাকার পর তার করোনা নেগেটিভ আসে। এই খবরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভক্ত-অনুরাগীরা।
হাসপাতাল সূত্রের খবর, অভিষেক বচ্চনের অবস্থাও স্থিতিশীল। একসঙ্গেই হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন দুজন। ঐশ্বরিয়া এবং আরাধ্যার অবস্থাও স্বাভাবিক রয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।