1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৭৮ Time View

আসছে ঈদুল আজহায়ও গান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে। তবে এবারের অনুষ্ঠানের শিরোনাম এখনো ঠিক হয়নি।

গত কয়েক বছরের মতো এবারো বেশ কিছু মৌলিক গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান। করোনাভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানটির শুটিং হয়েছে স্টুডিওতে। তবে গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।

এছাড়া ২০১৮ ও ২০১৯ সালের দুই ঈদেও ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়। গেল রোজার ঈদে ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠানে গান গেয়ে শোনান তিনি।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved