1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

আফগানিস্তানে বিমান হামলা, বেসামরিক নাগরিকসহ নিহত ৪৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৭৮ Time View
ছবি: সংগৃহীত, ফাইল ফটো।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলার ঘটনায় বেসামরিক নাগরিক ও তালেবান সদস্যসহ ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্মকর্তারা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার জানান, নিহতদের মধ্যে অন্তত আটজন বেসামরিক নাগরিক রয়েছেন।

তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন।

এই হামলার ঘটনায় তালেবান মুখপাত্র কারী মোহাম্মদ ইউসুফ আহমাদি একটি বিবৃতিতে জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন এবং আট বেসামরিক নাগরিক মারা গেছেন। এমন হামলা শত্রুদের বিরুদ্ধে তালেবানদেরকে আবারো অস্ত্র হাতে নিতে বাধ্য করবে বলেও হুঁশিয়ারি দেন কারী মোহাম্মদ ইউসুফ আহমাদি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved