1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

মোনালিসার সঙ্গে দেখা করতে আমেরিকায় গেলেন তাহসান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৯৬ Time View

অনেকটা নীরবেই গেল ১২ জুলাই ঢাকা থেকে আমেরিকার নিউইয়র্কে ছুটে গেলেন অভিনেতা-সংগীতশিল্পী তাহসান। এর কারণ ‘দেখা হবে’। দেখাও হয়েছে অভিনেত্রী মোনালিসার সঙ্গে। তাহলে এই অভিনেত্রীর সঙ্গে দেখা করতেই আমেরিকায় গেলেন তাহসান?

মোনালিসার সঙ্গে ঠিকই দেখা হয়েছে তাহসানের কিন্তু সেটি শুধু শুটিংয়ের কারণে। সেখানে গিয়ে ‘দেখা হবে’ শিরোনামে একটি নাটকের কাজ করেছেন তাহসান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোনালিসা। এই নাটকের শুটিংয়ের কারণেই আমেরিকা গেছেন তাহসান।

নাটকটি পরিচালনা করেছেন আমেরিকা প্রবাসী নির্মাতা হিমেল আশরাফ। প্রযোজনা করছেন নির্মাতা হিমু আকরাম। তারা দুজনেই আমেরিকা প্রবাসী।

প্রযোজক হিমু আকরাম বলেন, ভালো গল্প পেলে প্রযোজনা ও পরিচালনা করতে সবসময়ই প্রস্তুত। এই নাটকের গল্পটি দারুণ। তাহসান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। কারণ গল্পটির উপর ভরসা রেখে সুদূর আমেরিকা পাড়ি জমিয়েছেন তিনি।

‘দেখা হবে’ নাটকের দৃশ্যে তাহসান-মোনালিসা

‘দেখা হবে’ নাটকের দৃশ্যে তাহসান-মোনালিসা

পরিচালক হিমেল আশরাফ বলেন, প্রায় দুই বছর পর শুটিং করলাম। একটু ভয় ভয় লাগছিল, পরে মনে হলো অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো জমা দিইনি। আমেরিকাতে শুটিং অনেক ব্যয়বহুল। বিশেষ করে এই করোনাকালে। তার মধ্যে ৪ দিন শুটিং করেছি। ভালো কিছু হবে বলে আশা করছি।

তাহসান মোনালিসা  ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন, বাপ্পী, এ্যারন পালমার, নোরা ও প্রীতম। মুনতাহা বৃত্তা রচিত এ নাটকের চিত্রগ্রহণে ছিলেন আলী আফরোজ অর্নব।

মুনতাহা বৃত্তা রচিত এ নাটকের দৃশ্যধারণের কাজ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন, লং আইল্যান্ড, কোনি আইল্যান্ড, ডাম্বো, কুইনস ভিলেজ, টাইমস স্কয়ারের বিভিন্ন স্থানে। আসছে ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে নাটকটি।

এর গল্প প্রসঙ্গে হিমেল আশরাফ জানান, একটি ছেলে করোনা আক্রান্ত হওয়ার পর সাবেক প্রেমিকা তাকে গোপনে দেখতে আসে। পাশে দাঁড়ায়। গোপনে খাবার ওষুধ আর চিরকুট দিতে থাকে দরজার ওপাশ থেকে। পুরনো প্রেমিকার হাতের লেখা, রান্না করা খাবার, চিরকুটে পারফিউমের ঘ্রাণ- ভুল ভাঙে ছেলেটির। এই মেয়েটি মোনালিসা আর ছেলেটি চরিত্রে অভিনয় করেছেন তাহসান।

এদিকে জানা গেছে, তাহসান দুই একদিনের মধ্যে নিউইয়র্ক থেকে ব্যক্তিগত কাজে চলে যাবেন ওয়াশিংটন ডিসিতে। সেখান থেকে ঢাকায় কবে ফিরছেন সে বিষয়ে জানা যায়নি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved