1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শাখা-পলা পরে সামনে এলেন মিথিলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৯৯ Time View

এবার শাখা-পলা পরে নতুন রূপে সামনে এলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মুসলিম হয়ে হিন্দু ধর্মে বিয়ে করার জন্য একাধিকবার নেটিজনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। কিন্তু তাতে কী! ভালোবাসা আর মনের টানই তো আসল। এবারের শাখা-পলা পরা মোহময়ী মিথিলাকে দেখে বন্ধু, অনুরাগীরাও প্রশংসায় পঞ্চমুখ। 

মিথিলার এই ছবি দেখে অনেকে বলছেন, কী মিষ্টি! শাখা-পলায় দিব্যি মানিয়েছে তোমাকে। বিগত কয়েক মাস ধরে ‘মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জীর দেখা হয়নি। করোনাই কাল! ঢাকায় আটকে রয়েছেন মিথিলা। কলকাতার বাড়িতে বসে সিনেমা, ওয়েব সিরিজের কাজে মগ্ন সৃজিত।

সাড়ে তিন মাস ধরে মেয়ে আইরার সঙ্গে ঢাকায় থাকলেও তারা কিন্তু একে অপরের মনের অনেক কাছাকাছি। মিথিলাও অবশ্য এই করোনার অবসরকে সৃজনশীল কাজে লাগিয়েছেন।

হাজারো জল্পনা, ধোঁয়াশাকে ধূলিসাৎ করে গত বছর ৬ ডিসেম্বর প্রেমিক কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। সেদিনের গোধূলি লগ্নে এক হয়েছিল চার হাত। তাদের এ মিলন কাঁটাতারের উর্দ্ধে ভালোবাসার মিলন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved