1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সিরিয়ায় ভোটের দিনে বোমা হামলা, নিহত ৭

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৬৯ Time View

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আজাজ শহরের কাছে গোপনে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত। এছাড়া এতে আহত আরও কয়েক ডজন। দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনে এই বোমা হামলা হলো।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আজাজ শহরের কাছে একটি গ্রামে ওই বিস্ফোরণ ঘটে। এলাকাটি বহুদিন ধরে তুর্কি সমর্থিত সিরিয়ার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।

লন্ডনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, একটি গাড়ির ভেতর পেতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। সীমান্তবর্তী বাব আল-সালাম পোস্টের প্রবেশমুখে হামলাটি চালানো হয়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণে সাতজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। তবে আনাদোলু আহতের সংখ্যা ৮৫ বলে জানিয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

সিরিয়ান অবজারভেটরির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আহতদের মধ্যে বহু নারী এবং শিশু রয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে তুরস্কের সীমান্তবর্তী কিলিস শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্স টুডে, ইউপিআই, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved