1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ইতালিতে বহুতল ভবনের জানালা দিয়ে পড়ে বাংলাদেশি শিশু নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ১১৯ Time View
ছবি-সংগৃহীত।

ইতালিতে বহুতল ভবনের জানালা দিয়ে পড়ে আদিবা নামে তিন বছরের বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে। মেয়ে শিশুটিকে তার মা বাড়িতে একা রেখে অন্য সন্তানদের স্কুল থেকে আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির জেনোভা শহরে এ ঘটনাটি ঘটে।

শরীয়তপুরের ভেদরগঞ্জের মনোয়ার হোসেন ইতালির জেনোভাতে একটি বহুতল ভবনের পাঁচ তলায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছেন।

দুর্ঘটনার সময় তিনি দোকানে কাজ করছিলেন এবং তার স্ত্রী অন্য সন্তানদের স্কুল থেকে আনতে গিয়েছিলেন।

এ সময় জানালা দিয়ে আদিবা সামনের রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মনোয়ার হোসেনের তিন সন্তানের মধ্যে সবার ছোট ছিল আদিবা। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যরা সবাই মুষড়ে পড়েছেন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved