সুস্থ হয়ে উঠেছেন করোনা আক্রান্ত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তবে এখনো কোন কাজে যোগ দেননি তিনি। বর্তমানে বাসায় অবস্থান করছেন। কিছু দিনের মধ্যেই কাজে ফিরবেন তিনি।
শারীরিক অবস্থা জানিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আগের চেয়ে অনেক সুস্থ বোধ করছি। বাসাতেই আছি। আশা করছি কিছুদিনের মধ্যেই স্বাভাবিক সব কিছুই করতে পারবো।
গত ২১ জুন রাতে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা গণমাধ্যমে জানিয়েছিলেন যে, ১২ দিন আগে তার করোনা পরীক্ষা করা হলে সেখানে রেজাল্ট পজেটিভ আসে।
রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি পেলেও ধ্রুপদী, টপ্পা ও কীর্তনও গেয়েছেন। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বঙ্গভূষণসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।