1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

মৃত্যুর কাছ থেকে ফিরে আসলো বন্ধু আমার: চঞ্চল চৌধুরী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৮৩ Time View

করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাস ঘরবন্দী সময় কাটিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি। ঘরবন্দী সময়কে ছুটি দিয়ে বৃহস্পতিবার ‘নসু ভিলেন’র সিক্যুয়ালের শুটিংয়ে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু বাধ সাধে সড়ক দুর্ঘটনা। রাজধানীর অদূরে পুবাইলে শুটিং হাউজে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী। তার গাড়ি ধুমড়ে মুচরে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান শাহনাজ খুশি। 

বিষয়টি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন এই অভিনেত্রী। এ সময় ধুমড়ে মুচরে যাওয়া গাড়ির ছবিও শেয়ার করেন অভিনেত্রী। এ থেকে অনুমান করা যায় দুর্ঘটনাটি বেশ ভয়াবহ ছিল, কপালের জোরে বেঁচে ফিরেছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে আরেক স্ট্যাটাসের মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন খুশির প্রিয় বন্ধু অভিনেতা চঞ্চল চৌধুরী।

এই অভিনেতা শাহনাজ খুশির ছবির সঙ্গে ভাঙা গাড়িটির ছবি শেয়ার করে লিখেছেন, ভয়াবহ সড়ক দুর্ঘটনা। অভিনেত্রী শাহনাজ খুশির এমন আতঙ্কিত মুখ আমি আগে কখনো দেখিনি। সদ্য মৃত্যুর কাছ থেকে ফিরে আসলো বন্ধু আমার।

দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা দিয়ে চঞ্চল চৌধুরী লিখেছেন, খুশি পুবাইলে শুটিংয়ে যাবার পথে, একটি কাভার্ড ভ্যান ওর গাড়িটিকে বিপরীত দিক থেকে প্রচণ্ডভাবে আঘাত করে। গাড়ির অবস্থা দেখে সহজেই অনুমান করা যায়, দুর্ঘটনা কতটা ভয়াবহ ছিল! খুশি এবং ওর ড্রাইভার কোনো মতে প্রাণে বেঁচে গেল।

তিনি আরো লেখেন, কথাগুলো লিখতেও আমার হাত কাঁপছে। সৃষ্টিকর্তার করুণায় ওরা সুস্থ আছে। এটাই ওর সব আত্মীয় পরিজন, ভালোবাসার মানুষের জন্য সৌভাগ্য। এ রকম অরক্ষিত পথ আর জীবন আমরা পাড়ি দেই প্রতিদিন।

অনিরাপদ সড়ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই অভিনেতা লিখেছেন, প্রশ্ন একটাই- অনিরাপদ পথের এই দায় কার? অধিকাংশ ড্রাইভারের এরকম নিয়ন্ত্রণহীন গাড়ি চালানো, আইন অমান্য করা, অসচেতনতা এবং দায়িত্ব জ্ঞানহীনতা, প্রতিদিন কেড়ে নিচ্ছে কত কত প্রাণ! আর কত?

চঞ্চল লিখেন, তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্ব পালনে আমরা কৃতজ্ঞ হয়েছি। পুলিশের ডিসি, এসি, ওসি, সার্জেন্ট সবাই অত্যন্ত তৎপর ছিলেন। সেই সঙ্গে এত বড় দুর্ঘটনার পরেও পরিবহন শ্রমিক বা মালিক সংগঠনের ক্ষমতায়নের ছাপটাও অনেক স্পষ্ট বোধ করেছি। হায়রে অসহায় দেশ আর মানুষ!

এই অভিনেতা যোগ করে লিখেছেন, সবার জীবনের মূল্য সমান। যে অসচেতন গাড়ি চালক বুকটান করে, নির্দ্বিধায় প্রায় প্রতিদিনই এরকম দুর্ঘটনা ঘটায় বা প্রকৃত আইন প্রয়োগের অভাবে সুযোগগুলো পায়, তাদেরও আপনজন আছে। দায়িত্ব জ্ঞানহীন এই অমানুষগুলোর শাস্তি কি আমরা এখন থেকে আর আশা করবো না?

চঞ্চল চৌধুরী তার ওই স্ট্যাটাসে শাহনাজ খুশিকে সাহস দিয়ে আরো লিখেছেন, আর কিছু চাই না, শুধু স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। ভালো থাকো খুশি বন্ধু। সাহসগুলো শুধু সঞ্চয়ে রাখো। এবার বেঁচে গেলি। আয় আমরা সবাই ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য প্রস্তুত হই।

জানা গেছে, ‘নসু ভিলেন’র সিক্যুয়ালের শাহনাজ খুশির বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। যথারীতি নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। আগামী ঈদে এটিএন বাংলায় প্রচারের জন্য সাত পর্বের এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন সাগর জাহান।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved