1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

স্বস্তিকাকে ধর্ষণের হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৮০ Time View

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ‘দিল বেচারা’র সেট থেকে একটি ছবি শেয়ার করেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সেখানে এই অভিনেত্রী লেখেন, তোমার এই হাসিমুখটাই মনে রাখতে চাই সুশান্ত। এরপর একাধিক পোস্টে সুশান্তের স্মৃতিচারণ করেন তিনি।

সুশান্তের সঙ্গে তার নাচের একটি ভিডিও ক্লিপও শেয়ার করেন স্বস্তিকা। এমন একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি পরিচালক মুকেশ ছাবরার প্রতি কৃতজ্ঞতাও জানান।

কিন্তু কিছুদিন আগে একটি সংবাদমাধ্যম স্বস্তিকার বক্তব্যের ভুল ব্যখ্যা করে লেখে, সুইসাইড আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে, সুশান্তের মৃত্যুতে কটাক্ষ স্বস্তিকার।

স্বস্তিকার দাবি, এমন কথা তিনি কোথাও বলেননি। এরপরই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তোলপাড় শুরু হয়। সেই মিথ্যে খবর দেখে স্বস্তিকাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে। ট্রোল করা হচ্ছে। এমনকী ধর্ষণ এবং এসিড অ্যাটাকের হুমকিও দেয়া হচ্ছে।

তবে বসে নেই স্বস্তিকা। ইতোমধ্যেই তিনি কলকাতার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। স্বস্তিকার অভিযোগের ভিত্তিতে ভুয়া খবর ছড়ানোর অপরাধে বর্ধমানের গলসি থেকে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশি জেরায় ওই যুবক তার অপরাধ স্বীকারও করে বলেন, একটি ওয়েব পোর্টাল এই খবর প্রকাশ করেছিল।

এছাড়া হুগলি থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো এক যুবককে। তিনি অভিনেত্রী স্বস্তিকার উপর এসিড হামলা ও ধর্ষণের হুমকি দিয়েছিলেন। এই দুজনকেই আদালতে তোলা হবে বলে জানিয়েছেন স্বস্তিকা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved