1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

করোনার মাঝেই ৪৫ দেশের সিনেমা নিয়ে ঢাকায় চলচ্চিত্র উৎসব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৭৬ Time View

করোনাকালীন দুর্যোগের মধ্যেই আত্মপ্রকাশ করছে বাংলাদেশের নতুন চলচ্চিত্র উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’। আগামী ২৯ তারিখে শুরু হয়ে উৎসবটি শেষ হবে ৩১ জুলাই। দুর্যোগ বাস্তবতাকে মাথায় রেখে তিন দিনব্যাপি এই উৎসবের সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে অনলাইন প্লাটফর্মে। 

এটি আয়োজন করেছে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্লাটফর্ম ‘স্টেপ ফর সিনেমা’। শুক্রবার উৎসব কমিটির চেয়ারপারর্সন অনন্যা রুমা এবং উৎসব পরিচালক দীপান্ত রায়হান কর্তৃক প্রেরিত এক যুক্ত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উৎসবে অংশ নিতে ইতোমধ্যে সারাবিশের ৪৫টি দেশের ৬৫৬টি চলচ্চিত্র জমা পড়েছে। নানান ভাষা, দেশ ও সংস্কৃতির এইসব চলচ্চিত্র থেকে বাছাইকৃত চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শনের জন্য মনোনয়ন করা হবে। মনোনয়নের কাজে যুক্ত আছেন বাংলাদেশ, ভারত ও ইরানের এক ঝাঁক তরুণ নির্মাতা।

প্রথমবারের উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনয় শিল্পী, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র, শ্রেষ্ঠ চিত্রনাট্য, শ্রেষ্ঠ নিরীক্ষামূলক চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও বাংলাদেশের একজন খ্যাতিমান নির্মাতাকে আজীবন সম্মাননায় ভূষিত করবে উৎসব কর্তৃপক্ষ।

চলচ্চিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ছাড়াও উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নবীন-প্রবীণ নির্মাতাদের অংশগ্রহণে ভার্চুয়াল সেমিনার এবং আলোচনাসভা। সেমিনার এবং আলোচনাসভা পরিচালনা করবেন নির্মাতা শামীম আখতার, শবনম ফেরদৌসি, সাদিয়া খালিদ রীতি।

উৎসবে দুইটি বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন, অভিনেতা তারিক আনাম খান, সংগীতশিল্পী এসআই টুটুল, নির্মাতা শাহনেওয়াজ কাকলীসহ কানাডা, ইরান, তুরস্ক, নেপাল, ম্যাক্সিডোনা এবং ভারতের আরো সাতজন নির্মাতা।

স্টেপ ফর সিনেমা’র ওয়েবসাইট, ফেসবুক পেজ ছাড়াও উৎসবের সকল আয়োজন দেখা যাবে দর্শক শ্রোতা পাঠক ফোরাম, চিন্তাশালা, লন্ডনভিত্তিক বাংলা সংবাদপত্র বাংলামেইল অনলাইন, ফ্রাইডে থিয়েটার এবং ট্যুরিস্ট ক্লাব বাংলাদেশের ফেসবুক পেজে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved