1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে চাই না: জলিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৭৩ Time View

প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল বেশ কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে, তিনি একটি নতুন সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন। সেই সিনেমাতে চিত্রনায়ক ইমন ও হিরো আলমকে চুক্তিবদ্ধও করেছিলেন। কিন্তু ছবিটির কাজ শুরুর আগেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন প্রযোজক অনন্ত জলিল। ছবিটি থেকে বাদ দেয়া হয়েছে হিরো আলমকে। 

বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সে বিষয়টি নিশ্চিত করেন অনন্ত জলিল। সেখানে তিনি লিখেন, আমি হিরো আলমকে নিয়ে কোন সিনেমা বানাবো না এবং পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি ফেরৎও নিবো না। সিংহভাগ বিনোদন সাংবাদিকরা এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলমকে নিয়ে সিনেমা না বানানোর জন্য আপত্তি জানাচ্ছেন। রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে সিনেমার না বানানোর।

তিনি আরো লেখেন, সব সময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য। দীর্ঘদিন যাবৎ আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি, চলচিত্রের প্রতিটি সংগঠনের সাথে ভালো সম্পর্ক আছে, প্রতিটি সংগঠনই আমাকে সন্মনের চোখে দেখে। তাই এই সম্মান রক্ষার্থে, বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না।

অনন্ত জলিল ওই পোস্টে লিখেছেন, চলচ্চিত্রের কোন সংগঠনই চাচ্ছেনা যে আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের প্রত্যকটি সংগঠনের সন্মানার্থে আমিও চাইনা বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে। আরো একটি কারণ উল্লেখ না করলেই নয়। কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হিরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম এবং তাদেরকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করেছিলাম। মীমাংসা করে দেয়ার পরেও একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় হিরো আলম মন্তব্য করছেন যা মোটেও কাম্য নয়।

অনন্ত জলিল লিখেন, আমার এতো ব্যস্ততার মাঝেও আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝে নাই। আমার মর্যাদা যেহেতু বোঝে নাই তাই আমি চাইনা ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা ক্ষুন্ন হোক। আমি চাচ্ছিলাম, তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার, যাতে করে তার উপকার হয়।

এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না। তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমি আর তাকে নিয়ে সিনেমা বানাবো না। পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটি আমি চাই না, সেটি তাকে আমি দিয়ে দিলাম। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved