1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

রাফির ‘অক্সিজেন’-এ মাহি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৮৭ Time View

তরুণ নির্মাত রায়হান রাফি ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমা নির্মাণ করে আলোচিত হয়েছেন। নির্মণাধীন রয়েছে ‘ইত্তেফাক’, ‘পরাণ’ ও ‘স্বপ্নবাজী’। করোনাভাইরাসের কারণে ছবিগুলো আটকে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং হবে। সম্প্রতি এই নির্মাতা ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ‘কিছু একটা তৈরি হচ্ছে’ এমন ক্যাপশন ছবিতে। যা ঘিরে তৈরি হয়েছে রহস্য।

ছবিটিতে দেখা যায়- বাইরে থেকে আলো এসে একজন নারীর উপর পড়েছে। তিনি জায়নামাজে বসে পবিত্র কোরআন শরীফ পড়ছেন। পুরো শরীর বড় ওড়নায় ঢাকা। আলো-ছায়ার খেলায় তার মুখে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। ছবিতে থাকা নারীটি নায়িকা মাহিয়া মাহি বলে মনে হয়েছিলো।

তবে সব রহস্যের জট খুললো আজ। রাফি তার ফেসবুকে বৃহস্পতিবার আরো একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে বেশ বিধ্বস্ত অবস্থায় মাহিকে। চোখে-মুখে ভয়ের ছাপ। আর ছবিটি ক্যাপশনে লেখা ছিলো ‘অক্সিজেন’।

জানা গেছে, এটি একটি স্বল্পদৈর্ঘ্যের স্থিরচিত্র। যার দৈর্ঘ্য হবে ২০ মিনিটের মতো। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এছাড়া মাহি ‘স্বপ্নবাজী’তে অভিনয় করছেন রায়হান রাফির পরিচালনায়।

এ বিষয়ে মাহি বলেন, এর গল্প কিংবা আমার চরিত্র সম্পর্কে কিছুই বলবো না এখন। তবে বলবো আমার ভক্ত-দর্শকরা আমাকে একটি অন্যরকম চরিত্রে পাবে। আমার বিশ্বাস সবাই কাজটি পছন্দ করবে।

নির্মাতা সুত্রে জানা গেছে, শুক্রবার ‘অক্সিজেন’র ট্রেলার প্রকাশ করা হবে। আর এই স্বল্পদৈর্ঘ্যেটি আসছে ঈদে মুক্তি দেয়া হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved