1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ফলি মাছের কোফতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ১২৭ Time View

ফলি মাছের ঝোল আর ভুনা খেয়ে বিরক্ত? তাহলে তৈরি করে ফেলুন ফলি মাছের কোফতা। এটি খেতে যেমন সুস্বাদু তেমন তৈরি করাও খুব সহজ। হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় ফলি মাছের কোফতা। চলুন তবে জেনে যাক ফলি মাছের কোফতার রেসিপিটি- 

উপকরণ: ফলি মাছ মাঝারি দুইটি, কাঁচা মরিচ কুচি এক কাপের চার ভাগের এক ভাগ, ধনে পাতা কুঁচি এক কাপের চার ভাগের এক ভাগ, নারকেল বাটা আধা কাপ, আদা, রসুন বাটা দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া দুই চা চামচ, সয়াবিন তেল দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে ফলি মাছ সুন্দর করে ধুয়ে মাথা আলাদা করে গোটা মাছটাকে ছেঁচে মাছের চামড়া আর কাটা আলাদা করুন। এবার মাছের চামড়াটা আলাদা করে রেখে মাছগুলোকে মিহি করে বেটে নিন। মিহি বাটা মাছের সঙ্গে বাকি সব মশলা ভালো করে মিশিয়ে মাছের চামড়াটা ভালোভাবে টান টান করে নিন।

এবার বাটা মাছ দিয়ে চামড়া ঢেকে দিন। এরপর চারপাশটা ভালো করে আটকে নিন। এবার খুব ভালো করে ভেজে নিন। বাদামি হলে নামিয়ে একটু ঠাণ্ডা করে পিস করে কেটে নিন। তারপর কাটা পিসগুলোর এপাশ ওপাশ করে ভেজে নামিয়ে পরিবেশন করুন গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে মজাদার স্বাদের ফলি মাছের কোফতা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved