1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সুশান্তের মৃত্যুর পর আলিয়াকে খুন-ধর্ষণের হুমকি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৭৬ Time View
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

গত এক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ধর্ষণের হুমকি পাচ্ছেন মহেশ ভাটের কন্যা শাহিন ভাট এবং আলিয়া ভাট। ইনস্টাগ্রামে সেই সব হুমকিরই কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন শাহিন। প্রয়োজনে আইনি পথেও হাঁটবেন তিনি এমন হুঁশিয়ারিও দিয়ে রাখলেন।

ঘটনার সূত্রপাত গত ১৪ জুনের পর থেকে। ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যুর সূত্র ধরে বলিউডের নেপোটিজম তত্ত্ব হঠাৎ করেই সামনে এসে যায়। আলিয়ার প্রতি কর্ণের পক্ষপাতিত্ব, সুশান্তের গার্লফ্রেন্ডের সঙ্গে মহেশ ভট্টের বিশেষ বন্ধুত্বের বিষয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটাগরিকদের একাংশ।

এর পরেই ইনস্টাগ্রামসহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় আলিয়া-কর্ণ-মহেশ সহ স্টারকিডদের উপর নেমে আসে জনতার ভার্চুয়াল আক্রমণ। আলিয়া এবং শাহিনকেও কদর্য ভাষায় আক্রমণ করা হয়, দেয়া হয় খুন এবং ধর্ষণের হুমকিও।

আলিয়া চুপ করে থাকলেও, মুখ খুলেছেন শাহিন। তিনি লেখেন, ভারতে প্রতি ১৫ মিনিটে একজন মহিলা ধর্ষিত হন। ৭০ শতাংশ মহিলা গার্হস্থ্য হিংসার শিকার। সেখানে আমাদের উপর এরকম আক্রমণে আপনি বিস্মিত? আমি নই।

এখানেই থামেননি শাহিন। যারা ওই সব মেসেজ পাঠাচ্ছেন তাদের উদ্দেশে শাহিনের বক্তব্য, এর পরেও যদি এ রকম মেসেজ আমি পাই, তা হলে সবার আগে সেই ব্যক্তিকে ব্লক করে ইনস্টা কর্তৃপক্ষকে রিপোর্ট করব। প্রয়োজনে সেই ব্যক্তির নামও প্রকাশ্যে আনব। আইপি অ্যাড্রেস ট্র্যাক করা কিন্তু কঠিন কিছু নয়। আইনি পথে হাঁটব আমি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved