1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

‘অসুন্দর এক মরণপাখি জান নিয়া সে খেলা করে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৭৪ Time View

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ কামাল ফারুকী রচিত ও নিজ কণ্ঠে গাওয়া ‘অসুন্দর এক মরণপাখি জান নিয়া সে খেলা করে’ শিরোনামের গানটি ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। করোনাকালের প্যারডি মিউজিক ঘরোনার গানটিতে তুলে ধরা হয়েছে ভাইরাসের অদৃশ্য ক্ষমতার দৃশ্য।

করোনাকে অবহেলার কারণে পরিস্থিতি যে ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে সেই কথাও তুলে ধরা হয়েছে। এছাড়া এই ভাইরাসটি নিয়ে বাঙালি জাতির মনে এখনো ভয়নি সে কথাও তুলে ধরতে ভুলেননি মুজাহিদ কামাল।

গানটি প্রসঙ্গে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আমরা সবাই শঙ্কিত। বাউল সালাম সরকারের ‘কি সুন্দর এক গানের পাখি’ গানটির মূল সুর ঠিক রেখে এই প্যারডি গান রচনা করেছি। করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছি।

মুজাহিদ কামাল ফারুকী নামে এই প্যারডি মিউজিক ভিডিও গানটি ইউটিউবে প্রকাশ করা হলেও তিনি জামালপুরে পরিচিত কামাল ফারুকী নামে। বাংলা সাহিত্যের ছাত্র থেকে আজ তিনি শিক্ষক, অধ্যক্ষ। শিক্ষকতা পেশার পাশাপাশি প্রবন্ধ, গল্প, সাহিত্য সমালোচনা, কবিতা ও প্যারডি কবিতা লেখায় ছিলো তার আগ্রহ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

‘অসুন্দর এক মরণপাখি জান নিয়া সে খেলা করে’ শিরোনামের গানটি:-

https://youtu.be/aCEC24Z_FDE

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved