1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বঙ্গবন্ধু বিপিএল: অবশেষে নিশ্চিত গেইলের অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৯২ Time View
ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম বড়ো তারকা ক্রিস গেইল। ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি ক্রিকেটের কিংবদন্তি ক্রিস গেইলের এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। তিনি নিজেই বলেছিলেন, বিপিএলের ড্রাফটে তার নাম কোথা থেকে এলো, তা তিনি জানেন না। অবশেষে তার বিপিএলে খেলাটা নিশ্চিত হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে, পরের দিকে হলেও আসবেন তিনি। এদিকে রংপুর রেঞ্জার্সে কোচ হিসেবে আসছেন না গ্রান্ট ফ্লাওয়ার। তার বদলে আসছেন নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেল।

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে শীর্ষ ক্যাটাগরিতে থাকা গেইলকে প্রথম ডাকেই দলে নিয়েছিল চট্টগ্রাম। কিন্তু কদিন আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজের খেলা শেষে এই ক্যারিবিয়ান বলেন, বিপিএলের ড্রাফটে তার নাম কীভাবে এলো, নিজেও জানেন না।

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান দাবি করেছেন, বিপিএল খেলতে গেইলের কখনোই আপত্তি ছিল না, ‘তার বিপিএল খেলা নিয়ে সংশয় নেই। ক্রিস গেইলের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। তবে বিপিএল খেলার ব্যাপারে তার কখনো আপত্তি ছিল না। আমরা হয়তো পুরো বিপিএলে গেইলকে পাব না। কিন্তু পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এই ব্যাটিং জিনিয়াস।’

দক্ষিণ আফ্রিকার লিগ শেষে যদিও গেইল নিজে চোটের কথা বলেননি। স্রেফ বলেছিলেন, এই বছরের বাকি সময়টায় ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংবাদ বিজ্ঞপ্তি থেকে যা ইঙ্গিত মিলছে, তাতে সত্যিই হয়তো এ বছর আর মাঠে ফিরছেন না গেইল। এবারের বিপিএলের সিলেট পর্ব ও ঢাকায় শেষ পর্ব হবে আগামী বছরের শুরুর দিকে। ‘পরের দিকে’ বলতে হয়তো সেই অংশকেই বোঝানো হয়েছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও সৈয়দ ইয়াসির আলমের দাবি, গেইলের সঙ্গে সব আনুষ্ঠানিকতা শিগগিরই সেরে ফেলা হবে, ‘গেইলের এজেন্টের সঙ্গে আমাদের সবকিছু চূড়ান্ত হয়েছে। টুকটাক কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। সেগুলো শিগগিরই সম্পন্ন হয়ে যাবে।’

এদিকে রংপুরের পরিচালক আকরাম খান নিশ্চিত করেছেন, গ্রান্ট ফ্লাওয়ার আসছেন না তাদের দলে, ‘ফ্লাওয়ার আমাদের সঙ্গে যোগ দিতে আসছেন না, তাই আমরা নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেলকে আমাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছি।’

ফ্লাওয়ার আসছেন না মূলত শ্রীলঙ্কায় তার চাকরি হয়ে যাওয়ায়। আগে থেকেই লঙ্কান বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছিল ৪৮ বছর বয়সি এই জিম্বাবুইয়ান সাবেক ব্যাটসম্যানের, শেষ পর্যন্ত সেটি চূড়ান্ত হওয়ায় বিপিএল থেকে সরিয়ে নিলেন নিজের নাম।

লঙ্কানদের ব্যাটিং পরামর্শক হওয়ার আগে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন গ্রান্ট ফ্লাওয়ার। মার্ক ও’ডনেলেরও আছে সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার। লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেট দল অকল্যান্ডের কোচের ভূমিকায় থাকার পাশাপাশি কাজ করেছেন নিউজিল্যান্ড দলের সহকারী কোচ হিসেবেও। অভিজ্ঞতা আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, টি-১০ লিগ ও আবুধাবি টি-টোয়েন্টি লিগে কাজ করারও। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved