চার বছর আগে ‘প্রিয়ারে’ নামের সিনেমা নির্মাণের ঘোষণা দেন শাকিব খান। পরিচালক সমিতিতে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের ব্যানারে ছবিটির নাম নিবন্ধন করেন নির্মাতা শামীম আহমেদ রনি। কিন্তু চার বছর কেটে গেলেও হয়নি গল্প লেখা।
নির্মাতা রনির কাছে ছবিটির ব্যাপারে জেনেছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। ‘প্রিয়ারে’ নামটি পছন্দ হওয়ায় এই নামে ছবি নির্মাণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
জানা গেছে, দেলোয়ার হোসেন দিল ছবিটির গল্প লেখার কাজও শুরু করেছেন। শুধু তাই নয়, একটি গানও তৈরি হয়েছে। তবে ছবিটির পরিচালনায় রনি থাকছেন না। তার জায়গায় নতুন কোনো পরিচালককে নেয়া হবে।
এ বিষয়ে সেলিম খান বলেন, সাধারণত নাম নিবন্ধনের এক বছরের মধ্যে ছবি নির্মাণ না করলে যে কেউ সেই নাম নিতে পারে। তার পরও রনির মাধ্যমে বিষয়টি শাকিবকে জানিয়েছি। এই ছবিতে ভারত-বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।