1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

মাতৃত্বের আনন্দ সোশ্যাল মিডিয়ায় ভাগাভাগি ‘মা’ শুভশ্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৮৭ Time View

মাতৃত্ব তিনি বেশ উপভোগ করছেন। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তই তার কাছে নতুন মনে হচ্ছে। তার সেই জার্নির কিছু মুহূর্ত আবারো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শুভশ্রী। আর মাত্র কয়েকদিনই পর রাজ-শুভশ্রীর সংসারে আসতে চলেছে নতুন অতিথি। নিজের ভেতর বেড়ে ওঠা সেই ছোট্ট প্রাণকে নিয়ে স্বপ্নে বিভোর দম্পতি। 

বেবি বাম্পের ছবি শেয়ার করে শুভশ্রী লিখলেন, জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, সবচেয়ে বড় উপহার, যখন কেউ ধীরে ধীরে বেড়ে উঠছে তোমার শরীরের মধ্যেই। শুভশ্রী এখন মাতৃত্বে পরিপূর্ণ। সন্তানের গর্বিত মা হতে চলেছেন তিনি, সেই রূপ আর লাবণ্য ফুটে উঠেছে তার শরীরে।

দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই তার সন্তানের আগমন বার্তা খুব সুন্দর করে দিয়েছিলেন তিনি। এমন গ্ল্যামারাস একজন অভিনেত্রী যখন মা হতে চলেছেন, তখন তার মাতৃত্বের সেই রূপ দেখার জন্য সকলেই অপেক্ষা করে ছিলেন। নিরাশ করেননি তিনি। লাল-সাদার পারফেক্ট কম্বিনেশনে একেবারে ঘরোয়া বাঙালি বধূর রূপেই তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পরিচালক স্বামী রাজ চক্রবর্তী।

এসবের মধ্যেও মন খারাপ হয়ে যাচ্ছে তার। লকডাউন আর উম্পুনের জেরে প্রচুর মানুষ আর্থিক ক্ষতির শিকার। খাবার নেই। বাড়ি নেই। সেই অসহায় মানুষগুলোর জন্য মন কাঁদে তার। রাজ্যের এমন বিধ্বস্ত পরিস্থিতির কথা ভাবলে কিছুতেই আর মুখে খাবার তুলতে পারেন না তিনি। ভালো থাকছেন শুধু সন্তানের কথা ভেবেই।

তবে এমন কঠিন সময়েও আরো একটি সুসংবাদ এসেছে তাদের ঘরে। ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’ অনলাইন অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে ‘পরিণীতা’র জন্য শুভশ্রী ঝুলিতে এল সেরা অভিনেত্রীর সম্মান। রাজের পরিণীতা দিয়েই বিয়ের পর কামব্যাক করেছিলেন তিনি। এই সিনেমায় একেবারে অচেনা শুভশ্রীকে দেখেছেন দর্শক। পরিচিত নায়িকার ইমেজ ভেঙে একেবারে নো মেকআপ লুকে ধরা দিয়েছিল মহুল। পপুলার চয়েস আর ক্রিটিক চয়েস বিভাগে এই পুরস্কার পেয়েছেন শুভশ্রী। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved