1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

দুই দশক পূর্ণ করলেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৭৪ Time View
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ছবি: সংগৃহীত।

বলিউড তো বটেই, প্রিয়াঙ্কা চোপড়া দাপটের সঙ্গে কাজ করছেন হলিউডেও। শনিবার এই অভিনেত্রীর বিনোদন দুনিয়ায় দুই দশক পূর্ণ হয়েছে। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার মাধ্যমে এই জগতে পা রেখেছিলেন তিনি। 

বিনোদন দুনিয়ায় ২০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী। বলেছেন একেবারে শূন্য থেকে এ পর্যন্ত আসার গল্প।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পোস্টে প্রিয়াঙ্কা চোপড়া লিকেছেন, দেখতে দেখতে এই জগতে ২০ বছর হয়ে গেল। যারা দিনটি মনে রেখে অসংখ্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। এই যাত্রাটা সহজ ছিল না, কঠোর পরিশ্রম আর দর্শকদের ভালোবাসাতেই এটা সম্ভব হয়েছে। আমি সব সময়ই নতুন কিছু করতে চেয়েছি। এ জন্যই অভিনয়ের সঙ্গে প্রযোজনা শুরু করি, বলিউডের সঙ্গে হলিউডেও কাজ করছি।

২০০৩ সালে ‘দ্য হিরো- লাভ স্টোরি অব আ স্পাই’ দিয়ে অভিনয় শুরু করা প্রিয়াঙ্কা গেল ২০ বছরে ৬০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ তার হলিউডে প্রথম কাজ। এ ছাড়া ডোয়াইন জনসনের সঙ্গে ‘বেওয়াচ’ দিয়ে পশ্চিমা চলচ্চিত্রে অভিষেক হয়। অভিনয়ের জন্য একমাত্র দক্ষিণ এশীয় হিসেবে তিনি পিপল চয়েস অ্যাওয়ার্ডস জিতেছেন।

এই মুহূর্তে তিনি একাধিক বড় বাজেটের চলচ্চিত্র ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া সম্প্রতি অ্যামাজনের সঙ্গে তিনি দুই বছর মেয়াদি মাল্টিমিলিয়ন ডলারের ফার্স্ট লুক টেলিভিশন চুক্তিতে সই করেছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved