1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

এলোমেলো বাতাসে নিজের উপস্থিতি জানান দিলেন বুবলি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৭১ Time View

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ২০১৬ সালে পর পর দুইটি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন সংবাদ পাঠিকা শবনম বুবলি। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক এই সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে থাকেন বুবলি।

শাকিব খান-অপু বিশ্বাস জুটির পর এই জুটি পর্দায় নিয়মিত হয়ে ওঠেন। এক পর্যায়ে দুজনের প্রেম ও বিয়ের গুঞ্জনও শোনা যায়। কিছু দিন আগে আবার বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবরও মিডিয়া শুনা গিয়েছে। আর এজন্য নাকি আড়ালে আছেন এই নায়িকা। তবে এ নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি বুবলি।

প্রায়ই বুবলিকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি-দুটি ছবি পোস্ট করে ফের হাওয়া হয়ে যান। এ যেন এক প্রকার তার উপস্থিতির জানান দেয়া। সেই ধারাবাহিকতায় সোমবার একটি ছবি পোস্ট করলেন। যেখানে রোদচশমা চোখে, হলুদ পোশাকে ধরা দিয়েছেন। বাতাসে উড়ছে তার চুল ও পোশাক। ক্যাপশনে বুবলি লিখেছেন, ‘এলোমেলো বাতাসে….’!

এদিকে সম্প্রতি শোনা যাচ্ছে শাকিব খান-বুবলি জুটির ভাঙনের সুর। শাকিব খান প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমায় থাকছেন না বুবলি। এ কথা জানিয়েছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ। এছাড়া শাকিব খানের হাতে থাকা নতুন আরো কয়েকটি সিনেমাতেও বুবলিকে দেখা যাবে না বলে শোনা যাচ্ছে। যদিও এর কারণ পরিষ্কার নয়।

অন্যদিকে শাকিব খানের বাইরে প্রথমবার অন্য নায়কের বিপরীতে অভিনয় করছেন বুবলি। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ নামের ছবিতে বুবলির নায়ক নিরব। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলেই হয়তো বুবলি এ ছবির শুটিংয়ে ফিরবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved