1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

নাটকের শুটিং নিয়ে ব্যস্ত ঊর্মিলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৯৯ Time View

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আসছে ঈদে প্রায় এক ডজন নাটকে দেখা মিলবে এ অভিনেত্রীকে। বর্তমানে নাটকগুলোর শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি।

এরই মধ্যে তিনি শেষ করেছেন বর্ণ নাথের ‘সুক্কুর ইজ এ গুড বয়’, রিংকু রাফাতের ‘বড় লোকের বেটি’, মাহমুদুল হাসান রানার ‘ব্যাচেলর বাবু’, আদিবাসী মিজানের ‘মেষ রাশি’, ‘চড়া তালুকদার’, ‘তিন দ্বৈত্য’, ও ‘মা মরলে বাপ তালই’ নাটকগুলো।

এছাড়া শনিবার রুমান রুনির পরিচালনায় একটি নাটকের কাজ করছেন। ঈদের জন্য এস এম শাহীন, আদিবাসী মিজান ও রানার আরো কয়েকটি নাটকের শিডিউল দিয়েছেন বলে জানান ঊর্মিলা।

ঊর্মিলা বলেন, ঈদের সময় সব শিল্পীর কাজের ব্যস্ততা একটু বেশি থাকে। এছাড়া গেল ঈদের আমাদের তেমন কোনো কাজ হয়নি। করোনার এই পরিস্থিতির মধ্যেও তাই দর্শকের কথা ভেবেই ভালো কিছু কাজ করার চেষ্টা করছি।

এদিকে নাটকের বাইরে সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন ঊর্মিলা। গেল বুধবার এই বিজ্ঞাপনের শুটিং করেন তিনি। এটি নির্মাণ করছেন গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

বিজ্ঞাপনে কাজের ব্যাপারে ঊর্মিলা বলেন, অমিতাভ রেজা চৌধুরী একজন মেধাবী নির্মাতা। তার সঙ্গে কাজ করাটা আনন্দের। কাজটি খুব ভালো হয়েছে। শিগগিরই এটি প্রচারে আসবে, আশা করি দর্শকরা খুব পছন্দ করবেন।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved