1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ঘরোয়া ফেসওয়াশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৬৯ Time View

ধুলাবালি, তৈলাক্ততা ত্বককে নিষ্প্রাণ করে দেয়। তাই নিয়মিত ত্বক পরিষ্কার করতেই হয়। এজন্য নানা ব্র্যান্ডের সাবান বা ফেসওয়াশ ব্যবহার করে থাকেন। বিভিন্ন কেমিকেল দিয়ে তৈরি এসব পণ্য ব্যবহারে ত্বকের বালোর চেয়ে খারাপই হয় বেশি।

এতে দেখা দিতে পারে ব্রণ। আবার দীর্ঘদিন এখই পণ্য ব্যবহারে ত্বকের উজ্জ্বলতাও হারাতে বসেছে। তাই ঘরে বানানো ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন ঘরোয়া ফেসওয়াশ-

এজন্য ১/৪ কাপ ওটসের গুঁড়ার সঙ্গে আধা কাপ বেসন,২ চামচ বাদামের গুঁড়া, ১০ ফোঁটা ল্যাভেন্ডার তেল, এক চা চামচ হলুদ গুঁড়া নিয়ে নিন। একটি বাটিতে তেল সহ সমস্ত উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। এয়ারটাইট কনটেইনার বা কাচের জারে সংরক্ষণ করতে পারেন। এরপর এক চামচ নিয়ে সামান্য পানি দিয়ে গুলিয়ে মুখে মেখে ফেলুন। ম্যাসাজ করে ধুয়ে নিন।

ওটসের গুঁড়া প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করবে। যা ত্বককে একবারে পরিষ্কার, মসৃণ করতে এবং ময়শ্চারাইজ করতে পারে।বাদামে থাকা এক্সফোলিয়েন্ট বৈশিষ্ট্যগুলো আপনার ত্বকের জন্য খুবই উপকারী। হলুদ প্রদাহ-প্রতিরোধী এবং এর অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য আপনার ত্বককে নিরাময় এবং প্রাকৃতিক আভা প্রদানে সহায়তা করবে। বেসন আপনার ত্বকের অতিরিক্ত তেল ময়লা দূর করতে সহায়তা করবে। ল্যাভেন্ডার তেল ত্বকের ব্রণর দাগ মেটায় এবং ত্বককে উজ্জ্বল করে।সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved