1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বাড়ি ও মেস মালিকদের সদয় হতে বলল ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৯১ Time View

করোনার এই মহামারী সময়ে ভাড়া নিয়ে জটিলতায় রাজধানীতে বাড়ির মালিক কর্তৃক শিক্ষার্থীদের সার্টিফিকেট ফেলে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রলীগ। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সদয় হতে বাড়ি ও মেস মালিকদের আহ্বান জানিয়েছে সরকারের ছাত্র সংগঠনটি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, বাড়িভাড়া দিতে বিলম্ব হওয়ায় বিনা নোটিশে কয়েকজন শিক্ষার্থীর সার্টিফিকেটসহ মূল্যবান জিনিসপত্র ভাগাড়ে ফেলে দেয়া হয়েছে, যা কখনই কাম্য নয়। এ ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ পরিবার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ তাদের সম্ভাবনাময় ভবিষ্যতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থীরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে যে যার মতো নিরাপদে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। করোনাকালে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা অবলম্বন করা, বাড়িতে নিরাপদে থাকা এবং এ কারণে অনেক শিক্ষার্থীরা বাড়িওয়ালা ও মেস মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারছেন না।

ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোনো যৌক্তিক আন্দোলনে, যৌক্তিক বিষয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে আছে এবং যে কোনো মানবিক, যৌক্তিক বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য বদ্ধপরিকর।

এতে বলা হয়, বিদ্যমান করোনা সংকটে শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ না করে তাদের প্রতি সদয় হয়ে যৌক্তিক ও সুষ্ঠু সমাধানের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে সব বাড়িওয়ালা ও মেস মালিকদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদেরও তাদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সমাধানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। সেই সঙ্গে সব শিক্ষার্থীকে যে কোনো মানবিক, যৌক্তিক বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিন্মোত্ত নেতাদের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে- ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ: ০১৭২৩৬০৯১৫৭, উপ-সমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু: ০১৭০৩৯৮৫৪০১, তৌকির আহম্মেদ তপু: ০১৯১২২৩১১৭৫ ও আহমেদ নাসিম ইকবাল: ০১৭৭৩৯৭৫২৭৭। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved