1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

‘নামে নবাব’, তাই নিজের প্রাসাদ ফিরে পেতে মোটা টাকা দিয়েছিলেন সাইফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৯০ Time View

হরিয়ানার পতৌদি প্যালেস। নাম শুনেই বোঝা যাচ্ছে ভুপালের নবাব পরিবারের প্রাসাদ। তবে এই প্রাসাদ প্রায় হাতছাড়াই হয়ে গিয়েছিল পতৌদি পরিবারের। বিশাল অংকের টাকা দিয়ে তবেই ফিরে পেয়েছেন নিজেদের সম্পত্তি। সম্প্রতি এমন খবর নিজেই জানিয়েছেন ছোট নবাব সাইফ আলি খান।

নিজেদের পারিবারিক প্রাসাদের জন্য কাকে টাকা দিতে হয়েছিল? সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাইফ জানান বাবা মনসুর আলি খান পতৌদি মারা যাওয়ার পর তাদের প্রাসাদটি ভাড়া দিয়ে দেয়া হয়েছিল একটি বিলাসবহুল হোটেল চেইন ‘নিমরানা হোটেল’কে। পতৌদি প্যালেসে হোটেল চালাত আমান আর ফ্রান্সিস। ফ্রান্সিস আর নেই। ওই আমায় জিজ্ঞেস করেছিল, আমি প্রাসাদ ফেরত চাই কিনা। আমি রাজি হয়ে যাওয়ায় বলল ফেরত পেতেই পারি, তবে মোটা টাকার বিনিময়ে।

সাইফ আলি খান আরো বলেন- পারিবারিক সূত্রে ওটা আমাদের প্রাসাদ হলেও, ফিরে পেতে আমায় অনেক টাকা দিতে হয়েছে। সিনেমা করেই সেই টাকা রোজগার করেছি আমি। আমাদের পরিবারে অতীত নিয়ে বেঁচে থাকি না আমরা। আমাদের পরিবারের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, মহামূল্যবান ফোটোগ্রাফ আছে, জমি আছে, আমাদের বড়ো হওয়া অনেকটাই বৈভবের মধ্যে। তবে উত্তরাধিকার নেই।

শোনা যায় হরিয়ানার পতৌদি প্যালেসের বাজারমূল্য নাকি আজকের দিনে ৮০০ কোটি টাকা। এখন অবশ্য প্রায়ই পতৌদি প্যালেসে  স্ত্রী কারিনা অথবা পুত্র তৈমুরের জন্মদিন উদযাপন করতে দেখা যায় ছোট নবাবকে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved