1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

এটি তো মুখের কথা: অপু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৭৮ Time View
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত।

ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ওপার বাংলার অভিনেতা দেবের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি এমন খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে অপু বললেন অন্য কথা।

অপু বিশ্বাস বলেন, কয়েক বছর আগে একটি প্রযোজনা সংস্থা আমাকে তাদের ছবিতে অভিনয়ের কথা বলেছিল। তারপর আর কোনো খবর ছিল না। সম্প্রতি সেই প্রযোজনা সংস্থাটি আমাকে মুঠোফোনে জানায় তাদের একটি ছবিতে আমাকে অভিনয় করতে হবে। আর এতে আমার বিপরীতে থাকবেন কলকাতার অভিনেতা দেব। এই পর্যন্তই।

অপু আরো বলেন, এটি তো মুখের কথা। এমন কথা তো সব শিল্পীকে প্রায়ই শুনতে হয়। যে পর্যন্ত চুক্তিবদ্ধ না হই ততক্ষণ পর্যন্ত কি বলা যাবে অমুক ছবিতে আমি কাজ করছি? তাছাড়া এখন করোনার কারণে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন স্থবির হয়ে আছে। এখন পর্যন্ত কোন ছবিতে অভিনয় করবো তাই জানি না বা চুক্তিবদ্ধ হইনি।

মুক্তির অপেক্ষায় রয়েছে অপু অভিনীত দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এ ছবির দুটি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। প্রচার-প্রচারণা ছাড়াই গান দুটি বেশ সাড়া ফেলেছে। ছবিতে অপুর নায়ক হিসাবে রয়েছেন বাপ্পী চৌধুরী। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved