চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার নিয়ে শোবিজে গত এক বছরে অনেক চর্চা হয়েছে। অনেকের মুখে শোনা গেছে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে ‘ডিভোর্স’ হয়েছে। কিন্তু বিষয়টি গণমাধ্যমে বারবার অস্বীকার করেছেন মাহি। কিন্তু সমালোচনা চলছিল। অবশেষে সমালোচলকদের মুখ বন্ধ করলেন মাহি নিজেই।
সোমবার রাত আড়াইটায় নিজের ফেসবুক আইডিতে অপুকে জড়িয়ে ধরা একটি ছবি প্রকাশ করেন মাহি। ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি করার সময়ের এই ছবিটি প্যারিসে তোলা।
এমনকি মাহির হোয়াটস অ্যাপে শ্বশুরের সঙ্গে ছবি দেয়া হয়েছে। ফেসবুকের ছবির ক্যাপশন মাহি লিখেছেন, আমরা দুজন পারফেক্ট মানিকজোড়। এ ক্যাপশনের পর কমেন্টস বক্সে তোলপাড় শুরু হয়েছে।
কমেন্টসে শুভকামনার পাশাপাশি দোয়া করছেন ভক্ত-শুভাকাঙ্খীরা। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, তাহলে কী মান-অভিমান ভাঙ্গলো মাহি-অপু’র।
প্রসঙ্গেত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শুটিং, টিভি অনুষ্ঠান সর্বত্র নিয়ে গেছেন স্বামীকে। মাঝে প্রায় বছর খানেক তাদের দুজনকে একত্রে দেখা যাচ্ছিলো না। সবমিলিয়ে চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন ওঠে মাহি-অপুর বিচ্ছেদ নিয়ে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।