1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

দুবাইতে আটকে পড়া ১৭১ জনকে দেশে ফেরালেন দেব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৭৭ Time View

করোনার বিশেষ পরিস্থিতির কারণে নেপাল ও রাশিয়াতে আটকে পড়া বহু মানুষকে নিজ দেশ ভারতে ফিরিয়েছেন সাংসদ অভিনেতা দেব। এবার দুবাইয়ে আটকে পড়া ১৭১ জনকে দেশে ফিরালেন তিনি।

রোববার দুবাই থেকে ছাড়া একটি আন্তর্জাতিক বিমানে তাদের দেশে ফিরিয়েছেন তিনি। দুবাই থেকে যারা দেশে ফিরেছেন, তাদের মধ্যে কিছু লোকজন এমন রয়েছেন যারা কাজ হারিয়েছেন, আবার কিছু বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। কিছু লোকজন দুবাইতে বেড়াতে গিয়ে কিংবা অসুস্থ আত্মীয়র সঙ্গে দেখা করতে গিয়ে আটকে পড়েছিলেন।

এদিকে অস্ট্রেলিয়াতে আটকে পড়েছেন এমন কিছু মানুষও দেশে ফেরানোর আবেদন করে সাংসদ, অভিনেতা দেবকে টুইট করেছেন। তাদেরকে ফিরিয়ে আনতেও সাধ্যমতো চেষ্টা করবেন বলে টুইটের উত্তরও দিয়েছেন দেব।

প্রসঙ্গত, এর আগে রাশিয়া থেকে ৭৭ জন পড়ুয়া ও নেপাল থেকে ১০০০ জনেরও বেশি শ্রমিককে দেশে ফিরিয়েছেন সাংসদ, অভিনেতা দেব। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।‌

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved