1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

জার্মানি থেকে সেনা প্রত্যাহার নিয়ে ট্রাম্পকে বিকল্প প্রস্তাব দেবে পেন্টাগন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৭০ Time View

জার্মানি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং তাদের একটি অংশকে পূর্ব ইউরোপে মোতায়েনের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক বিকল্প প্রস্তাব উপস্থাপন করবেন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। আগামী সোমবার তিনি ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করবেন। শনিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর- পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান বলেন, ইউরোপে আমাদের উপস্থিতি নিয়ে আলোচনার জন্য এসপার বুধবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। আর সোমবার তিনি জার্মানিতে আমাদের সেনা মোতায়েনের বিকল্প প্রস্তাবের বিষয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করবেন।

পেন্টাগনের কর্মকর্তারা জানান, বিকল্প প্রস্তাবে ইউরোপে থাকা মার্কিন সৈন্যদের একটি অংশকে দেশে ফিরিয়ে আনা ও আরেকটি অংশকে ইউরোপের অন্য কোনো দেশে সরিয়ে আনার কথা থাকছে। সরিয়ে আনা সৈন্যদের কিছু স্থায়ী ঘাঁটিতে মোতায়েন করা হবে, অন্যদের অস্থায়ীভাবে মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের দেশগুলোর চুক্তি সম্পাদনের ভিত্তিতে সেনা মোতায়েন হবে বলে জানা গেলেও নির্দিষ্ট কোনো দেশের নাম জানাননি কেউ।

তবে গত বুধবার হোয়াইট হাউসে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, জার্মানি থেকে সরিয়ে আনা সৈন্য যে সব দেশ গ্রহণ করবে তার মধ্যে পোল্যান্ড থাকবে। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved