1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ঈদের জন্য নাটক নির্মাণ করবেন জাহিদ হাসান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৭৫ Time View
টিভি নাটকের অন্যতম দর্শকপ্রিয় তারকা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন আগে থেকেই স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করেছেন জাহিদ হাসান। এখন ঈদের নাটকে নিয়মিত অভিনয় করছেন। এ পর্যন্ত চারটি ঈদের নাটকের শুটিং শেষ করেছেন। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণের অভিজ্ঞতাও রয়েছে এ অভিনেতার। সেই ধারাবাহিকতায় ঈদের জন্য একটি নাটক নির্মাণ করবেন তিনি। 

জানা গেছে, আগামী ঈদের জন্য একটি এক খণ্ডের নাটক পরিচালনা করবেন জাহিদ হাসান। জাকির হোসেন উজ্জ্বলের লেখা নাম চূড়ান্ত না হওয়া নাটকের কেন্দ্রীয় চরিত্রে জাহিদ হাসান নিজেই অভিনয় করবেন।

জাহিদ হাসান বলেন, অভিনয়ের ব্যস্ততার জন্যই ইদানীং পরিচালনায় সময় দেয়া হচ্ছে না। তবে নাট্যকার উজ্জ্বল সুন্দর একটি গল্প লিখেছেন। এ গল্পের কারণেই নাটকটি পরিচালনার আগ্রহ তৈরি হয়েছে। আগামী মাসের প্রথমদিকে নাটকের শুটিং করবো।

এদিকে জাহিদ হাসান পরিচালিত ‘হুলস্থুল টিভি’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটক শিগগিরই প্রচারে আসবে। জানা গেছে, এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved