1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

নতুন প্রেমে পরীমনি, সেরেছেন প্রথম ডেটও!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৮১ Time View

হালের জনপ্রিয় নায়িকা পরীমনি নতুন প্রেমে মজেছেন। শুধু তাই নয় নতুন প্রেমিকের সঙ্গে প্রথম ডেটও করেছেন তিনি। বিষয়টি পরীমনি নিজেই জানিয়েছেন। অবাক লাগছে বা প্রশ্ন জাগছে-নতুন করে কার প্রেমে পড়েছেন পরী? নতুন করে কোনো মানবের প্রেমে পড়েননি পরী। এবার তিনি মেতেছেন গাড়ির প্রেমে। 

বুধবার পরীমনি তার ফেসবুকে একটা দুমড়ে যাওয়া গাড়ির ছবি পোস্ট করেন। যা দেখে রিতিমত সবাই ভয় পেয়েছেন। দামি এই গাড়িটি কিভাবে এমন হলো? জানতে চেয়ে পরিচিতজন ও ভক্ত-দর্শকরা অনেকেই কমেন্ট করেছেন। তবে পরীর পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

এর ঠিক পরদিন রাতেই পরীমনি ফেসবুকে কালো রঙের গাড়ির একটি ব্যয়বহুল গাড়ির ছবি প্রকাশ করেছেন। আর এর ক্যাপশনে লিখেছেন, নয়া প্রেমিক, ফার্স্ট ডেট।

ছবিতে গাড়ির ড্রাইভিং সিটেও দেখা গেছে এই নায়িকাকে। নতুন গাড়িটি তিনি কবে কিনেছেন কিংবা এর সম্পর্কে নানা প্রশ্ন কমেন্ট ঘরে দেখা মিললেও নিশ্চুপ আছেন পরী।

পরীমনি সর্বশেষ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং করেছেন। ছবিটি নির্মাণ করছেন আবু রায়হান জুয়েল। এতে তার বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved