1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ডিএমপির ৮ থানার ওসিসহ বদলি ১৮ পুলিশ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ১১৬ Time View
ডিএমপি লোগো। ছবি: সংগৃহীত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানার ওসিসহ ১৮ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে ধানমণ্ডি থানার ওসি মো. আব্দুল লতিফকে মোহাম্মদপুর থানার ওসি, কাউন্টার টেরোরিজম বিভাগের পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরকে ধানমণ্ডি থানার ওসি, বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নূরে আযম মিয়াকে বনানী থানার ওসি, বনানী থানার ওসি বি. এম. ফরমান আলীকে বিমানবন্দর থানার ওসি, গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স. ম. কাইয়ুমকে নিউমার্কেট থানার ওসি, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদকে দারুস সালাম থানার ওসি, কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মওদুত হাওলাদারকে চকবাজার থানার ওসি, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলামকে বাড্ডা থানার ওসি হিসেবে বদলি করা হয়।

এ ছাড়া একই আদেশে, নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে, মোহাম্মদপুর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাসকে প্রসিকিউশন বিভাগে, দারুস সালাম থানার ওসি মো. আসলাম উদ্দিনকে ডিএমপি সদর দফতরের অপারেশন বিভাগে, চকবাজার থানার ওসি মো. সোহরাব হোসেনকে কাউন্টার টেরোরিজম বিভাগে, বাড্ডা থানার ওসি মো. রফিকুল ইসলামকে অর্গানাইজড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শরীফুল ইসলামকে লজিস্টিকস বিভাগে, দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল গনি সাবুকে ডিএমপি সদর দফতরের অপারেশন বিভাগে, লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলমকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক সামছুল আলমকে ডিএমপি সদর দফতরের অপরাধ বিভাগ ও লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক এইচ এম কামাল হোসেনকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved