1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শুভ জন্মদিন পিতা-পুত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৭৪ Time View
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং তার ছেলে আয়াশ। ছবি: সংগৃহীত।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দর্শকদের ভালোবাসায় ছুঁয়েছেন সফলতার আকাশ। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে হাতেগোনা যে’কজন অভিনেতাকে নিয়ে সবার আগ্রহ, অপূর্ব তাদেরই একজন। তাইতো সারাবছর টিভি-অন্তর্জালে তার নাটক-টেলিফিল্মের ছড়াছড়ি।

সফল এই অভিনেতার জন্মদিন আজ। ১৯৮৫ সালের ২৭ জুন জন্মগ্রহণ করেছিলেন অপূর্ব। তবে মজার ব্যাপার হচ্ছে, অপূর্বের একমাত্র ছেলে জায়ান আয়াশ ফারুকের জন্মদিনও একই। অর্থাৎ আজ ২৭ জুন পিতা-পুত্রের জন্মদিন।

অপূর্বর অগণিত ভক্ত প্রতিনিয়ত তাকে নিয়ে মেতে থাকে। এছাড়া অপূর্বের ছেলে আয়াশও অভিনয় করেছে নাটকে। ফলে এখন তারও ভক্তের অভাব নেই। যার ফলে আজকের এই বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন অপূর্ব ও আয়াশ।

দিনটি কীভাবে কাটাবেন জানতে চাইলে অপূর্ব বলেন, আয়াশের জন্মের পর থেকে আর নিজের জন্মদিন নিয়ে কোনো প্ল্যানই করা হয় না। কারণ তাকে ঘিরেই যতো আয়োজন থাকে। সেই আয়োজনের আনন্দে নিজের জন্মদিনের কথা ভুলেই যাই। এবারের জন্মদিন নিয়ে কোনো প্ল্যান না থাকলেও দিনটি যে বিশেষভাবে কাটবে সেটা কি আর বলার অপেক্ষা রাখে। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন।

অপূর্বের জন্ম ঢাকায়। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের শিল্পী ছিলেন। সেই সুবাদে ছোট বেলা থেকেই শোবিজের সঙ্গে সখ্য তার। ২০০২ সালে তিনি ‘ইউ গট দ্য লুকস’ অনুষ্ঠানে ‘মিস্টার বাংলাদেশ’ খ্যাতি অর্জন করেন। সেই থেকেই শোবিজে পথচলা অপূর্বের।

ছোট পর্দায় অপূর্বের কাজ শুরু হয় গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। তবে নাটকে অপূর্বের যাত্রা শুরু হয় ২০০৬ সালে গাজী রাকায়েতের নির্দেশনায়। সেই নাটকের নাম ছিল ‘বৈবাহিক’। এরপর থেকে চুটিয়ে কাজ করে চলেছেন এই ইন্ডাস্ট্রিতে।

চলচ্চিত্রেও অভিনয় করেছেন অপূর্ব। ২০১৫ সালে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমা দিয়ে রূপালি ভুবনে পা রাখেন তিনি। তবে সিনেমায় তিনি আর কাজ করেননি। ছোট পর্দাতেই নিজেকে ব্যস্ত রেখেছেন।

এদিকে দেশে করোনাভাইরাসের প্রকোপ না কমলেও এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনেকেই শুটিংয়ে ফিরেছেন; কিন্তু অপূর্ব এখনই ফিরতে চান না। আপাতত করোনার এ ক্রান্তিকালে ঘরে থাকাটাই নিরাপদ মনে করছেন তিনি।

প্রায় চার মাস আগে সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ অভিনেতা। শিহাব শাহীনের পরিচালনায় নুসরাত ফারিয়ার বিপরীতে দ্বিতীয় ছবির কাজও শুরু করার কথা ছিল তার। কিন্তু করোনাভাইরাসের কারণে এ কাজটিও থেমে আছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved