1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

এক সপ্তাহের মধ্যেই আঁচিল দূর করার দুর্দান্ত তিন উপায়!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৭৯ Time View

ত্বকের অন্যতম একটি সমস্যা হচ্ছে আঁচিল। যা দেখতে বেশ বাজে দেখায়। মূলত আঁচিল ত্বকে একধরনের ভাইরাসের আক্রমণের কারণে হয়ে থাকে। যা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে পরিচিত। আঁচিল আমাদের ত্বকের সৌন্দর্য নষ্ট করে। সাধারণত গলায়, স্তন, আঙুলের ভাঁজে, চোখের পাতায় বা শরীরের স্পর্শকাতর ভাঁজে আঁচিল হয়ে থাকে।

কেউ কেউ আঁচিল সারাতে চিকিৎসকের পরামর্শ নেন। যা বেশ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। জানেন কি, আঁচিলের চিকিৎসা মোটেও অ্যান্টিভাইরাল থেরাপি বা কোনো ওষুধ নয়। আঁচিলের ধরণ বুঝে তার চিকিৎসা করা হয়। অনেক সময় আঁচিল এমনিতেই সেরে যায়। তবে বিশেষজ্ঞরা আঁচিল সমস্যা সমাধানে নিরাপদ কয়েকটি ঘরোয়া উপায় জানিয়েছেন। যা এক সপ্তাহের মধ্যেই আঁচিল দূর করতে সক্ষম। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেই উপায়গুলো-

টি ট্রি ওয়েল

দ্রুত আঁচিল দূর করতে এটা অত্যন্ত কার্যকরী উপায়। বড় কসমেটিকসের দোকান বা সুপার শপিং মলে এই তেলটি পাওয়া যাবে। ভেজা তুলায় কয়েক ফোটা টি ট্রি ওয়েল নিন। তারপর আঁচিলের ওপর রেখে দিন ১০ মিনিট। এভাবে প্রতিদিন ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে আঁচিল ঝরে পড়বে।

ক্যাস্টর ওয়েল ও বেকিং সোডা

এই দুই উপাদান মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিন। এবার এই পেস্ট আঁচিলের ওপর লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তবে রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেললে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়।

অ্যাপেল সিডার ভিনেগার

অ্যাপেল সিডার ভিনেগার তুলার বলে ডুবিয়ে দিনে ২ বার আঁচিলের ওপরে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। চোখের পাতায় লাগালে খেয়াল রাখবেন যেন ভেতরে না যায়। পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ নিয়মটি অনুসরণ করলে দুই থেকে চার সপ্তাহের মধ্যেই আঁচিল ঝরে পড়বে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved