সরকারের বিরুদ্ধে একদলীয় শাসন ব্যবস্থা চালু করার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। তিনি বলেন,সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু রেখেছে। সুষ্ঠু নির্বাচন দেয় না। রাতের অন্ধকারে ভোট চুরি করছেন। এটা চলতে পারে না।
বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এর মৃত্যুতে নতুন ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল আলিম নকীকে নিয়ে মাজার জিয়ারত করেন রিজভী।
তিনি বলেন,আমাদের ছেলেরা হারিয়ে যাচ্ছে গুম হচ্ছে। একের পর এক নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। লাখ লাখ জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য। তাহলে আজকে এ পরিস্থিতি কেন? মিছিল করা যায় না, কথা বলা যায় না। আর কথা বলতে গেলে, ভিন্নমত প্রকাশ করলে সে গুম হয়ে যাচ্ছে। গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এটা অমানবিক রাষ্ট্রের একটি দৃষ্টান্ত। এখানে স্বাভাবিক জীবনযাপন করা যায় না।
তিনি আরও বলেন, আজকে গুমবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে গুম হচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। এসব অপকর্মের সঙ্গে রাষ্ট্র জড়িত।
রিজভী বলেন, আমাদের ছেলেরা হারিয়ে যাচ্ছে গুম হচ্ছে। একের পর এক নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। লাখ লাখ জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য। তাহলে আজকে এ পরিস্থিতি কেন? মিছিল করা যায় না, কথা বলা যায় না। আর কথা বলতে গেলে, ভিন্নমত প্রকাশ করলে সে গুম হয়ে যাচ্ছে। গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এটা অমানবিক রাষ্ট্রের একটি দৃষ্টান্ত। এখানে স্বাভাবিক জীবনযাপন করা যায় না।
দেশে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আজকে বিরোধী দলের নেতাকর্মীরা থাকে জেলখানায় আর সরকারি দলের নেতাকর্মীরা দুর্নীতি, লুটপাট করে সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে কি এই নিষ্ঠুর দুর্নীতি-লুটপাটের জন্যই বিরোধী দলকে দমন করছেন? গুম করছেন? মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেয়া হচ্ছে? গোটা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার জন্যই কি এগুলো করছেন? একদলীয় শাসনব্যবস্থা চালু রেখেছেন।