কানাডায় করোনা পরিস্থিতি উন্নত হচ্ছে। সেই প্রেক্ষিতে গতকাল ২৪ জুন বুধবার থেকে কানাডার অন্টারিও প্রদেশ থেকে স্ট্যাপ-২ মোতাবেক কোভিড-১৯ জন্য জারি করা লক ডাউন এবার সিংহ ভাগ তুলে নেয়া হলো। শিক্ষা প্রতিষ্ঠান, ডেন্টাল, সিনেমা হল এ রকম কিছু কিছু ক্ষেত্রে লক ডাউন অব্যাহত থাকছে।
তবে দেশের অভ্যন্তরে লক ডাউন শিথিল হলেও আমেরিকা-কানাডার সীমান্ত এখনো খুলে দেয়া হয়নি। বিগত ২১ জুন দু’দেশের খুলে দেয়ার সময় সীমানা কাল বৃদ্ধি করা হয়েছে।
এদিনে কানাডায় করোনায় মৃতের সংখ্যা অনেক কমে এসছে। গত ২৩ জুন ছিলো মৃত্যুর হাত সর্বনিম্ন অর্থাৎ ২৯ জন আর আজ মারা গেছে ৩০ জন। কানাডায় এ পর্যন্ত ১০/১২ জন বাংলাদেশিসহ প্রাণহানির সংখ্যা মোট ৮,৪৮৪ জন তথা মোট আক্রান্তের ৮.৩০% শতাংশ। আক্রান্ত নতুন ২৭৯ জনসহ মোট ১ লাখ ২ হাজার ২৪২ জন। খবর ইত্তেফাক।