1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বিকেলের নাস্তায় কুড়মুড়ে বক ফুলের বড়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ১২৩ Time View

প্রতিদিন বিকেলেই কিছু না কিছু হালকা নাশতা তৈরি করা জরুরি হয়ে পড়ে। কারণ দুপুরের খাবার খাওয়ার পর থেকে রাতের খাবার খাওয়া পর্যন্ত সময়টা বেশ দীর্ঘ হয়। ফলে বাচ্চা থেকে বড় সবারই  খুদাও লেগে যায়। 

তাই বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন বক ফুলের বড়া। গ্রামবাংলার অতি পরিচিত বক ফুল। বকের ঠোঁটের মতো লম্বা আর সাদা রংয়ের হওয়ায় একে বক ফুল বলে। শুভ্রসাদা বক ফুল দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা। খেতে খুবই সুস্বাদু এই বক ফুলের বড়া। চলুন তবে জেনে নেয়া যাক বক ফুলের বড়ার রেসিপিটি-

উপকরণ: চালের গুঁড়া আধা কাপ, বকফুল ৮ থেকে ১০টি, ময়দা ৫ থেকে ৬ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, তেল প্রয়োজন মতো, পানি প্রয়োজন মতো।

প্রণালী: প্রথমে বকফুলের ভেতরের যে শিরা থাকে সেটাকে ফেলে দিন। এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে মেশান। এবার অল্প অল্প পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। একটা একটা বকফুল নিয়ে ঘন ব্যাটারে ডুবিয়ে লাল করে ভেজে কিচেন টিস্যুর উপর তুলে নিন। গরম ভাত বা সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার বক ফুলের বড়া।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved