1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

মিনিটেই তৈরি সুস্বাদু পাকা আমের লাচ্ছি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৭৮ Time View

বাজারে এখন পাকা আম খুব সহজেই পাওয়া যাচ্ছে। পাকা আম খেতেও বেশ সুস্বাদু। নানাভাবেই পাকা আম খাওয়া যায়। তবে গরমে আরাম পেতে পাকা আমের লাচ্ছি বেশ কার্যকর।

পাকা আমের লাচ্ছি আপনার দেহে পুষ্টি দেয়ার পাশাপাশি বাড়তি প্রশান্তিও দেবে। এই লাচ্ছি তৈরি করাও বেশ সহজ। যা তৈরি হবে মিনিটেই। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক পাকা আমের লাচ্ছি তৈরির রেসিপিটি-

উপকরণ: পাকা আম ১টি, চিনি ১ টেবিল চামচ, মিষ্টি দই ১ কাপ, পেস্তা বাদাম ২ বা ৩টি কুচি করা, এলাচ গুঁড়া ১ চিমটি।

প্রণালী: প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিন। এরপর ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে তা কাঁচের বাটিতে ঢেলে রাখুন। এবার দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার দইয়ের মিশ্রণে আম ঢেলে আরো একবার ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে নিয়ে এলাচ গুঁড়া ও পেস্তা বাদাম ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার পাকা আমের লাচ্ছি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved