করোনাভাইরাসের দাপটে গৃহবন্দি মানুষ। স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ। বাংলাদেশের প্রায় সব শিশু-কিশোরের ঘরে বসে দিন কাটছে। এ বিষয়টি মাথায় রেখে দুরন্ত টিভি প্রতি সপ্তাহে প্রচার করতে চলেছে নতুন সিনেমার বাংলায় টেলিভিশন প্রিমিয়ার।
ঘরে থাকার এই সময়ে সবার বিনোদনে নতুন মাত্রা যোগ করছে শিশুতোষ চ্যানেলটি। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহে প্রচার হবে তিনটি সিনেমা। সেগুলো হলো- ‘বিটোভেনস থার্ড’, ‘বিটোভেনস ফোর্থ’ এবং ‘বিটোভেনস ফিফথ্’।
এক দুষ্ট কুকুরের নাম বিটোভেন। তার মজার মজার অভিযানের ভরপুর কাহিনী নিয়ে নির্মিত বিটোভেন সিরিজের সিনেমাগুলো। বাংলায় ভাষান্তরিত করাতে সিনেমাগুলোতে যোগ হয়েছে নতুনত্ব।
‘বিটোভেন’স থার্ড’ সিনেমাটি দুরন্ত টিভিতে প্রচারিত হবে আজ রাত ১০ টায়। এছাড়া ‘বিটোভেনস ফোর্থ’ ২৬ জুন এবং ‘বিটোভেন’স ফিফথ্’ ২৭ জুন প্রচারিত হবে একই সময়ে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।