1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু বিপিএল: উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন মমতাজ, নাচবেন সালমান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ১৩৬ Time View
বাংলাদেশের কণ্ঠশিল্পী মমতাজ ও বলিউড তারকা সালমান খান। ছবি-সংগৃহীত।

বঙ্গবন্ধু বিপিএলের টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। এর তিনদিন আগে ৮ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন দেশি-বিদেশি তারকারা। তারই অংশ হিসেবে বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফকে আনা হচ্ছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল জানান, বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। আর বাংলাদেশের কণ্ঠশিল্পী হিসেবে মমতাজ গান গাইবেন। আরও অনেক তারকা শিল্পী এই অনুষ্ঠানে থাকবেন।

বিসিবির অর্থায়নে হবে আসন্ন বিপিএল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

জানা গেছে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে আসন্ন বিপিএল মাঠে গড়াবে। অবশ্য টুর্নামেন্টের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন রাতে আরেক ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।

৩৯ দিনের এই টুর্নামেন্টে খেলবে সাতটি দল। তিনটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ক্রিকেটাররা লড়াইয়ে নামবে।

এবারের বিপিএলে মোট ৪৬টি ম্যাচ থাকছে। ঢাকায় ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর চট্টগ্রামে ১২টি ও সিলেটে হবে ছয়টি ম্যাচ।

প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় প্রথম ম্যাচ এবং সন্ধ্যা ৫টা ২০ মিনিটে দ্বিতীয় ম্যাচ শুরু হবে। অবশ্য শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved