বর্ষার এই সময়ে অনেকেই ব্রণের সমস্যায় ভুগে থাকেন। তাছাড়া অনেকেরই আবার বছরজুড়েই ব্রণের সমস্যা থাকে। যদিও এর থেকে পরিত্রাণ পেতে অনেকেই চিকিৎসকের পরামর্শ নেন। তবে এতে বেশিরভাগেরই তেমন কাজ হয় না।
ব্রণ ও এর দাগ নির্মূল করতে তাই ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতির উপর। যা বেশ কার্যকর। আর এতে ত্বকেরও কোন ক্ষতি হবে না। এই পদ্ধতিতে আপনার ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক ব্রণ ও এর দাগ থেকে মুক্তির উপায়-
প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো হলুদ গুঁড়া, দই ও এক চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। এবার এটি মুখ এবং ঘাড়ে হালকা করে আঙুলের মাথা দিয়ে ধীরে ধীরে মালিশ করুন। এরপর ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার একটি কাপড়ে বরফের টুকরো নিয়ে মুখে ঘষুন। মুখে লেগে থাকা হলুদের গুড়া সহজেই উঠে যাবে। এই পদ্ধতি আপনার মুখের ছিদ্রগুলো বন্ধ করতে সহায়তা করবে, লালভাব বা জ্বালা কমাবে। এতে দ্রুত ব্রণ থেকে মুক্তি পাবেন।
হলুদ এবং মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। যা ব্রণের দাগও নির্মূল করে। তাছাড়া এটি ত্বককে হাইপারপিগমেন্টেশন থেকে দূরে রাখে। দই ঝলমলে ত্বক ফিরিয়ে আনে এবং ত্বকের জ্বালা কমিয়ে দেয়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।