1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

আমির-মাধুরীর ‘দিল’র ত্রিশ বছর, স্মৃতিচারণ করলেন নায়িকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৭৫ Time View

বলিউডের জনপ্রিয় নায়ক আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত  রোমান্টিক গল্পের ছবি ‘দিল’। ইন্দ্র কুমারের পরিচালিতি ছবিটি মুক্তি পায় ১৯৯০ সালের ২২ জুন। গেল সোমবার ছবিটি মুক্তির ৩০ বছর পূর্ণ হলো। আর এ উপলক্ষ্যে স্মৃতিচারণ করেছেন মাধুরী।

নিজের ইনস্টাগ্রাম আইডিতে মাধুরী তার নায়ক আমির খানের সঙ্গে ‘দিল’ ছবির কিছু ছবি পোস্ট করেন। পোস্ট করা চারটি ছবির একটিতে অবশ্য ফিল্মফেয়ারের ট্রফি হাতে মাধুরী দাঁড়িয়ে আছেন ববি দেওলের সঙ্গে।

স্মতিচারণ করে মাধুরী ছবিগুলোর ক্যাপশনে লেখেন, আমির খানের সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। আমার এখনো মনে আছে ‘ইন্দ্রকুমার’ কীভাবে পুরো সেট মাতিয়ে রেখেছিলো ঠাড্ডা, তামাশার মাধ্যমে। পুরো টিমের কঠোর পরিশ্রম ও আপনাদের ভালোবাসায় ছবিটি সাফল্য পেয়েছিলো। একই সঙ্গে আমি ছবিটির জন্য প্রথমবারের মতো ফিল্ম ফেয়ার জিতেছিলাম।

প্রসঙ্গত, মাধুরী এ ছবির জন্য প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার পান। ছবিটি আরো সাতটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলো। ১৯৯৩ সালে ‘থলি মড্ডু’ নামে তেলেগু ভাষায় ও কন্নড় ভাষায় ‘শিভারাঞ্জিনি’ নামে পুনর্নির্মিত হয় ছবিটি।

এছাড়াও বাংলাদেশে ‘আমার ঘর আমার বেহেশত’ নামে ছবিটি পুনর্নির্মিত হয়। এটি নির্মাণ করেন সোহানুর রহমান সোহান। ছবিটিতে অভিনয়ের মাধ্যমে শাকিল খান চলচ্চিত্রে প্রবেশ করেন। এতে সাদিকা পারভিন পপিও অভিনয় করেছিলেন। ছবিটি বাংলাদেশে ১৯৯৭ সালে মুক্তি পায়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved