1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শাকিবকে পেছনে ফেললেন অপু, কিভাবে জানেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৮৭ Time View

এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন অপু বিশ্বাস। ২০০৫ সালে ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন তারা। 

পর্দায় যখন তাদের আকাশছোঁয়া জনপ্রিয়তা ঠিক তখনই গোপনে বিয়ে করেন শাকিব-অপু। অপুর কোলজুড়ে আসে আব্রাম খান জয় নামের একটি সন্তান। কিন্তু এর পরই বাধে বিপত্তি। দুজনের মনোমালিন্য শেষ পর্যন্ত গড়ায় বিবাহবিচ্ছেদে।

ভাগ হয়ে যায় শাকিব-অপু ভক্তরাও। এক পক্ষ শাকিবকে সমর্থন করে, তো আরেক পক্ষ দাঁড়ায় অপুর পাশে। সম্প্রতি এর প্রভাব দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

শাকিব খানের অফিশিয়াল পেজে বরাবর অপুর অফিশিয়াল পেজের চেয়ে বেশি ফ্যান-ফলোয়ার ছিল। কিন্তু এখন ঘটনা উল্টো। শাকিবের যেখানে ২৯ লাখ ৬৪ হাজারের কিছু বেশি ফলোয়ার, অপুর সেখানে ৩১ লাখ ৪৯ হাজারের চেয়ে বেশি।

এমন বিষয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। তিনি বলেন, আমার ভক্ত-ফলোয়াররা খুব অ্যাক্টিভ। যেকোনো স্ট্যাটাস বা ছবি দিলেই হাজার হাজার লাইক, কমেন্টস ও শেয়ার হয়। এমন ভক্ত পেয়ে আমি দারুণ খুশি। সারাজীবন এভাবে সবার ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved