1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বাইক থেকে পড়ে আহত ইডেনছাত্রী জুঁইয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ১২৩ Time View
নিহত ছাত্রী আকলিমা আকতার জুঁই। ছবি-সংগৃহীত।

রাজধানীর বিজয় সরণিতে ভাড়া করা বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত ইডেন মহিলা কলেজ ছাত্রী আর নেই। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ছাত্রীর নাম আকলিমা আকতার জুঁই (২৪)। তিনি ইডেনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। জুঁইয়ের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। তার বাবার নাম আবুল কালাম।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, জুঁই মিরপুরের পূর্ব কাজিপাড়ায় থাকেন। সেখান থেকে উবারের মোটরসাইকেলযোগে ফার্মগেট এলাকায় কোচিংয়ে যাওয়ার সময় পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আইসিইউতে রাখার পরামর্শ দেন। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved